ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইনিংস ব্যবধানে জিতল টাইগাররা

খবর টি পড়েছেন : ১৯১
ইনিংস ব্যবধানে জিতল টাইগাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৫৬০ রানের বিশাল ইনিংসের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইমিংসে জিম্বাবুয়ে করে ২৬৫ রান এবং চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে করে ১৮৯ রান। এর ফলে ইনিংস ও ১০৬ রানের বিশাল জয় পায় টাইগাররা।

Shamol Bangla Ads

চতুর্থ দিনের শেষ বেলায় বাংলাদেশ ২৯৫ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে। মুমিনুল হকের করা ১৩২ রান এবং দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ২০৩ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান তোলে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৬৫ রান শোধ দিয়ে নেয় বড় লিড। তারপরও মুশফিকের আক্ষেপ ছিল। ট্রিপল সেঞ্চুরির একটা ভালো সুযোগ এসেছিল তার সামনে। ক্যারিয়ার তিনটি ডাবল সেঞ্চুরি করলেও ব্যক্তিগত রানটা বড় হয়নি কোনবার।
তবে আবহাওয়া খুব একটা ভালো ছিল না। সোমবারসহ টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে ছিল বৃষ্টির পূর্বাভাস। মুমিনুলরা তাই কিছুটা এগিয়ে থাকতে চেয়েছিলেন। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ছিটে ফোঁটা বৃষ্টিও পড়েছে। কিন্তু ম্যাচে তা ফেলতে পারেনি বিশেষ প্রভাব। বরং মেঘলা দিনে নাঈম হাসান ও তাইজুল ইসলামের ঘূর্ণি প্রকট হয়ে ওঠে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরু থেকে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চেপে ধরে বাংলাদেশি স্পিনাররা। ৫৭.৩ ওভারে ১৮৯ রানে তুলে নিয়েছে জিম্বাবুয়ের সবকটি উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ছেলেকে ডাবল সেঞ্চুরি উৎসর্গ করলেন মুশফিক পরবর্তী সংবাদ ম্যাচ সেরা হয়েই পাকিস্তানে যাওয়ার ঘোষণা মুশফিকের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads