ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একুশে বই মেলায় স্থানীয় কবি-লেখকদের যতো বই

খবর টি পড়েছেন : ৩১৯
শেরপুরে একুশে বই মেলায় স্থানীয় কবি-লেখকদের যতো বই
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী বই মেলা ২১ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে শুরু হয়েছে। প্রথম দিন থেকে শুরু করে ২৪ ফেব্রুয়ারী সোমবার পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে বেশ জমে উঠেছে বইমেলা।

Shamol Bangla Ads

এবারের বই মেলায় শেরপুরের ২০ জন কবি-লেখকের প্রায় ৫০টি বই প্রকাশিত হয়েছে। যা গতবারের তুলনায় দ্বিগুণ। মেলার স্টলের স্থান পাওয়া কবি-লেখকদের প্রকাশিত বইগুলো হচ্ছে :
বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আজিজুর রহমান মন্ডল’র ‘রক্তে ভেজা মাটি’, নুরুল ইসলাম মনি’র ‘তুমি’, কবি-সাংবাদিক রফিক মজিদ’র ‘অদৃশ্য অনুভূতি’, যৌথ কাব্যগ্রন্থ ‘শেরপুর গাঙচিলকন্ঠ ও ‘সাহিত্যের সেনালী কাব্য’, কালাম বিন্ আব্দুর রশিদ’র ‘দেশরত্ন’, মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির’র ‘বর্ণবাতি’, হাসান শরাফত’র ‘স্মৃতির পাতায় তুমি’ ও ‘নিয়তী’, জোবায়দা খাতুন’র ‘ভোগাই নদীর আত্মকথন’, জাহাঙ্গীর আলম’র ‘ভাষার গান’ ও রোজিনা তাসমিনে’র সাথে যৌথ কাব্যগ্রন্থ ‘আবীর ছোঁয়া স্মৃতি’, ‘সাহিত্যের সোনালী কাব্য’, ‘মাঝি তীরে বিড়াও নাও’ ও ‘ভাঙ্গা ঘরের ছাওনী’, বিপ্লব সাহা’র ‘অধরা মাধুরী’, আজাদ সরকার’র ‘মেঘের জলছাপ’, নাছরীন লিপা’র ‘ডাইনি এলো চুপিসারে’।
এদিকে, এবারের বইমেলায় কবি-লেখক-ছড়াকার মোস্তাফিজুল হক’র একক-যৌথ মিলে সর্বোচ্চ ১৫টি বই প্রকাশিত হয়েছে। এগুলো হল- কাব্যগ্রন্থ- ইচ্ছে ডানার পাখি, পরির মেয়ে ও মধুমতির তীরে। গল্পগ্রন্থ- বিদেশী মজার গল্প, জ্ঞানের আলো, তিন রসিকের হাসির মেলা ও হাট্টিমাটিম টিম এর ১০০ গল্প। এছাড়া পাঠ্যবই এসেছে- সহজভাবে গুনতে শিখি, বাংলা ছড়া ও RHYMES, মায়ের কাছে প্রথম পড়া, সহজভাবে ছোটদের সাধারণ জ্ঞান, এসো সহজভাবে আঁকতে শিখি, বাংলা বর্ণমালা লিখতে শিখি, Easy hand writting prectice ও 1000 words| 
কবি-লেখক-ছড়াকার মহিউদ্দিন বিন্ জোবায়েদ’র ৫টি একক কাব্যগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হল- জীবন ও কবিতা, এক পশলা বৃষ্টি, দুঃখিনী মা, সাহসের বহমান নদী ও মায়াবী ডাক।
আশরাফ আলী চারু’র ২টি গ্রন্থ এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হল- মুখোশের মুখোশ ও লাল পুটি ব্যাঙ মাসি। এছাড়া যৌথ কাব্যগ্রন্থ এসেছে ৫টি। এগুলো হল- ভাঙ্গা বেহালা, আবীর ছোঁয়া স্মৃতি, মাঝি তীরে নাও ভিড়াও, কবি ও কবিতা ও হাট্টিমাটিম টিম এর ১০০ গল্প।
কবি আল হেলাল’র ৩টি একক কাব্যগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হল- মেঘলা আকাশ, বিজয়িনী ও শিমুল ডাঙ্গার পথে।
এ ছাড়া ইসলামী লেখক মোহাম্মদ মনিরুজ্জামান’র ৩টি একক বই এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। এগুলো হচ্ছে : জান্নাতের পথে, রবের আদেশ ও কবরের প্রশ্ন।
এছাড়া শেরপুরের কবি-লেখকদের বিভিন্ন সময়ে প্রকাশিত বইসমূহ বিভিন্ন স্টলে স্থান পেয়েছে। এগুলো হচ্ছে : কবি-সাংবাদিক-কলামিষ্ট তালাত মাহমুদ’র ‘লোকহীন লোকারণ্য’ ও সম্পাদনা- ‘শিক্ষা ভাবনা তৃণমূল হতে’, মুহাম্মদ আবু বকর’র ‘ক্ষয়িষ্ণু’, মোস্তফা জিন্নাহ’র ‘রক্ত সবুজে বাংলা’, আব্দুর রাজ্জাক’র ‘প্রতিদিনের শব্দ’, আনিসুর রহমান রিপন’র ‘কষ্টে আছি প্রিয়তমা’, মোহাম্মদ রবিউল আলম টুকু’র- ‘বুকের জমিনে বসতি’, শফিউল আলম’র ‘স্বপন প্রদীপ’ ইত্যাদি।
কবি সংঘ বাংলাদেশের সভাপতি, সাংবাদিক-কলামিষ্ট তালাত মাহমুদ শ্যামলবাংলা২৪ডটকম কে জানান, শেরপুর হচ্ছে কবিদের শহর। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে, প্রতিবছরের এ বই মেলাতেই অনেক নবীন নবীন কবি-লেখক বের হয়ে আসছে। শেরপুরের কবি-লেখকদের সাহিত্য চর্চায় বরাবর নবান্ন ভূমিকা পালন করে আসছে কবি সংঘ বাংলাদেশ। এ ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ডিসি উদ্যান চত্ত্বরে ৯ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। মেলার সমাপ্তি ঘটবে ২৯ ফেব্রুয়ারী শনিবার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালত পরিচালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads