ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালত পরিচালিত

খবর টি পড়েছেন : ১৬৬
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালত পরিচালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতবাড়ী (শেরপুর প্রতিনিধি) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রশাসনের নিষেধাজ্ঞা ও শর্ত অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯টি শ্যালুমেশিন চালিত ড্রেজার পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। একইসঙ্গে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২শ ট্রাক বালু জব্দ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন এবং ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ পৃথক পৃথকভাবে ওইসব অভিযান পরিচালনা করেন।
প্রশাসন জানায়, বারবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করার পর নিষেধাজ্ঞা করা হলেও কিছুতেই মানছে না বালু ব্যবসায়ীরা। ভ্রাম্যমান আদালত পরিচালনার পরপরই নালিতাবাড়ীর ভোগাই নদীর ভারত সীমান্তঘেঁষা নিষিদ্ধ ৩শ মিটার এবং নাকুগাঁও ব্রিজ থেকে নিষিদ্ধ ৫শ মিটার ও নাকুগাঁও গুচ্ছগ্রামের নদী তীরবর্তী অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে। ফলে নাকুগাঁও গুচ্ছগ্রাম ও সীমান্ত সড়কের নাকুগাঁও ভোগাই নদীতে কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভিত্তিপ্রস্তর করা ব্রিজটি হুমকীর মুখে পড়ে। ইতিমধ্যেই ব্রিজের বেশকিছু পাইল বেরিয়ে পড়েছে এবং পাইলক্যাপ ধ্বসে যেতে শুরু করেছে। এমতাবস্থায় জেলা প্রশাসনের নির্দেশে সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। স্থানীয় বিজিবি সদস্যদের সহযোগিতায় অভিযানকালে নালিতাবাড়ীর ভোগাই নদীর উল্লেখিত নিষিদ্ধ সীমানায় ১৭টি শ্যালুচালিত ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একইসঙ্গে নিষিদ্ধ সীমানা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২শ ট্রাক বালু জব্দ করা হয়। এছাড়াও ঝিনাইগাতির মালিটিলা পাহাড়ি ঝিরিঘেঁষে দরবেশতলা পাহাড়ে ২টি শ্যালুচালিত ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে একুশে বই মেলায় স্থানীয় কবি-লেখকদের যতো বই পরবর্তী সংবাদ শেরপুরে ছাত্র–শিক্ষক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads