ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শেষ হলো গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৪ দিনব্যাপী সভা

খবর টি পড়েছেন : ১৫৩
শ্রীবরদীতে শেষ হলো গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৪ দিনব্যাপী সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদীতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের ১২৯তম বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি চার দিনব্যাপী উপজেলার হাড়িয়াকোনা ব্যাপ্টিস্টমন্ডলীতে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মিষ্টার জুয়েল আরেং।

Shamol Bangla Ads

‘বিশ্বাস-ই জীবনের বৈশিষ্ট্য’ মূলসুরের মধ্য দিয়ে এ সভার মূল বচন ছিলো ‘অবশেষে, হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোন সদগুন ও যেকোন কীত্তি হউক, সেই সকল আলোচনা কর’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ জিবিসি’র সভাপতি পাস্টার পংকজ চাম্বু গং, জেনারেল সেক্রেটারী পাস্টর অভয় চিসিম, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমাসহ জিবিসি’র বিভিন্ন নেতৃবৃন্দ।
উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, এই চার দিনব্যাপী অনুষ্ঠিত সভায় হিসাব-নিকাস, প্রতিযোগিতা, কনভেনশন ভবিষ্যতে কিভাবে চলবে তা পরিকল্পনা, নতুন নতুন অবগাহিত খ্রিষ্টান তৈরি করা হয়, কনভেনশন পরিচালনার জন্য বিভিন্ন পালক মনোনীত করে অভিষেক দেয়া। অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে কয়েক হাজার খ্রিষ্ট ভক্তরা অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বইপ্রেমী-লেখকদের পদভারে মুখরিত শেরপুরের ডিসি উদ্যান পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিরল প্রজাতির বন্য প্রাণী গন্ধগকুল উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads