ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বইপ্রেমী-লেখকদের পদভারে মুখরিত শেরপুরের ডিসি উদ্যান

খবর টি পড়েছেন : ২৩৫
বইপ্রেমী-লেখকদের পদভারে মুখরিত শেরপুরের ডিসি উদ্যান
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরের ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত বই মেলা এবার বেশ জমে উঠেছে। বইপ্রেমী, কবি-লেখক ও শিশু-কিশোরসহ সববয়সী দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। প্রতিবার ৩ বা ৫ দিনের বইমেলা হলেও এবার তা বাড়িয়ে ৯ দিন করায় খুশি ক্রেতা-বিক্রেতা সবাই।
মেলার দ্বিতীয় দিন ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সরেজমিনে মেলা অঙ্গণে গিয়ে দেখা যায়, এবার মেলায় স্থান পাওয়া ২০টি স্টলেই বইপ্রেমী নারী-পুরুষ ও শিশু-কিশোর ভিড় আর স্থানীয় লেখকদের আড্ডা। সেইসাথে দেখা যায় উৎসুক দর্শনার্থীদেরও ভিড়। মেলায় এবারই প্রথম কবি ও ছড়াকারদের সংগঠন কবিসংঘ বাংলাদেশের স্টলসহ স্থানীয় লেখক-কবিদেরই ৩টি আলাদা স্টল বসেছে। কবি সংঘের স্টলে গিয়ে দেখা যায়, কবি সংঘ প্রধান বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদসহ বেশ কয়েকজন স্থানীয় লেখকদের নিয়ে আড্ডায় মেতেছেন কবি সংঘ বাংলাদেশের কার্যকরী সভাপতি, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। আড্ডায় যুক্ত হয়েছেন কবি নুরুল ইসলাম মনি, আজাহারুল ইসলাম টিটু, মহিউদ্দিন বিন জুবায়েদ, খন্দকার মোস্তাফিজুল হক, হাসান শরাফতসহ আরও কয়েকজন তরুণ কবি।

Shamol Bangla Ads

ওইসময় এবারের বইমেলা নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন রফিকুল ইসলাম আধার ও তালাত মাহমুদসহ অন্যান্য কবিরা। এরপর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদসহ আরেকটি স্টলেও দেখা যায় কবি-সাহিত্যিকদের আনাগোনা। আর ওইসব স্টলগুলোতে দেখা যায় কবি নুরুল ইসলাম মনির কাব্যগ্রন্থ ‘তুমি’, কবি মহিউদ্দিন বিন জুবায়েদের জীবন ও কবিতা এবং দুঃখিনী মা’সহ ৬টি বই, কবি হাসান শরাফতের ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘স্মৃতির পাতায় তুমি’সহ কবি আশরাফ আলী চারু ও খন্দকার মোস্তাফিজুল হকের ‘জ্ঞানের আলো’, ‘বিদেশী মজার গল্প’ ও ‘তিন রসিকের হাসির মেলা’ সহ পৃথক ১২টি রসগল্প নিয়ে স্থানীয় লেখকদের প্রায় ৩০টি বই প্রকাশিত হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের স্টলে ইতিহাস-ঐতিহ্যের নানা রচনা সামগ্রীগুলোগুলো তাক লেগে উল্টে-পাল্টে দেখছেন বোদ্ধা পাঠক-দর্শনার্থীরা। জেলা শিশু একাডেমী, সরকারি গণগ্রন্থাগার, এমদাদীয়া লাইব্রেরী, আহাম্মদিয়া লাইব্রেরী, ইসলামিয়া লাইব্রেরীসহ বিভিন্ন স্টলে বইপ্রেমী নারী-পুরুষ ও শিশু-কিশোররা ভিড় করছেন। এমদাদীয়া লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী দুলাল মিয়া জানান, মেলার প্রথম দিনে বেশ ভালো বিক্রি হয়েছে। আজ তুলনামূলক একটু কম বিক্রি হলেও আশা করছি আগামীকাল থেকে বিক্রি দিন দিন বাড়বে। মেলায় বই কিনতে আসা নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ জানান, ভাষার মাসে জেলা প্রশাসনের এই বইমেলার চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই। মেলায় স্থানীয় কবি-সাহিত্যিকদের রেকর্ডসংখ্যক বই দেখে আমরা অভিভূত হচ্ছি। এর মধ্য দিয়ে স্থানীয় কবি ও কবিতা সম্পর্কেও আমরা ধারণা পাচ্ছি।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান বলেন, জেলা প্রশাসন আয়োজিত এ বইমেলায় শিশু একাডেমির স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ শিশুরা আসছে। তারা বই দেখছে এবং তাদের পছন্দমতো বই কিনছে।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শহরের ডিসি উদ্যান চত্ত্বরে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর শহীদ স্মৃতিস্তম্ভের সুরক্ষার ব্যবস্থা করা হোক ॥… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শেষ হলো গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ৪ দিনব্যাপী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads