ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে ২১ শে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন। প্রস্তুতি সভা করা হয়েছে। দিনটি পালনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূছি। শেরপুর জেলা সদরসহ ৫টি উপজেলার সর্বত্র শহীদ মিনারগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করা হয়েছে। রঙে রঙে সাজানো হয়েছে শহীদ মিনার গুলো। বাংলা ভাষার বর্ণ গুলোও শোভা পাচ্ছে শহীদ মিনার গুলোতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করতে নেওয়া হয়েছে পূর্ব প্রস্তুতি। সুষ্ঠ ভাবে দিবসটি পালনে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১৯ ফেব্রুয়ারি বুধবার গভীর রাতে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সদরসহ ৫টি উপজেলার গুরুত্বপূর্ণ শহীদ মিনারগুলো ও আশপাশের এলাকাগুলো পরিদর্শন করেন। ওইসময় তার সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। রাত ১২টার পর শেরপুর সদর থেকে শুরু হয় তার এ পরিদর্শন কাজ। পরে নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী সর্বশেষ শ্রীবরদী উপজেলা শহীদ মিনারগুলো পরিদর্শন করেন।
























