স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহিদ দিবস উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে ওইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পৃথক ৮ টি গ্রুপে শহরের প্রায় শতাধিক শিশু অংশ নেয়।

এদিকে বুধবার বিকেলে শহিদ দিবস উপলক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদেরকে শুক্রবার শহিদ দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে।
























