খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অসচ্ছল ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গৌরিপুর ইউনিয়ন পরিষদ মাঠে পরিষদের পক্ষ থেকে ওই বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। স্বচ্ছতার ভিত্তিতে উপযুক্তদের বাছাই করতে ওই উদ্যোগ গ্রহণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ১৫০ জন বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের লাইনে দাঁড় করিয়ে বাছাই করা হয়। বাছাই কাজে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।
























