ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৬৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে। শহরের নয়আনী বাজার এলাকার মা ভঁবতারা নাটমন্দির প্রাঙ্গণে আয়োজিত ওইমহানাম যজ্ঞের পৌরহিত্য করেন নন্দলাল গোস্বামী। ভঁবতারা কালীমন্দির পরিচালনা কমিটির সহযোগিতায় হরিনাম কীর্তন পরিচালনা কমিটি ওই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে।

Shamol Bangla Ads

১০ দিনব্যাপী অনুষ্ঠেয় এ মহানাম যজ্ঞে হরিনাম কীর্তন পরিবেশন করছে শ্রী গীতা জয়ন্তী, আদি ঠাকুর সম্প্রদায়, শিবমন্দির সম্প্রদায়, ললিতা সখী সম্প্রদায়, গোপাল মন্দির সম্প্রদায়, নব দীপুশ্রী সম্প্রদায়, জগতবন্ধু সম্প্রদায় ও আদি গৌরহারি সম্প্রদায় নামের কীর্তনীয়া দল। আগামি ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন অনুরাধা মল্লিক, জগন্নাথ দাশ গোস্বামী ও বন্ধনা সাহা।
কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা সকল ভক্তকে হরিনাম কীর্তন ও মহোৎসবে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ উপলক্ষে কীর্তন প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। আগামি ২৭ ফেব্রুয়ারি নগর সংকীর্তন, মহাপ্রভুর ভোগরাগ, মহোৎসব, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসব শেষ হবে। ১৭ ফেব্রুয়ারি সোমবার প্রথম দিনে বিপুলসংখ্যক ভক্ত হরিনাম কীর্তন শ্রবণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের প্রবীণ রাজনীতিক ও ব্যবসায়ী কফেজ উদ্দিন মিয়া… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর গৌরীপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল ভাতাভোগীদের…

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads