ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা পরিষদের উদ্যোগে নকলার ৩ ইউনিয়নে টিউবওয়েল বিতরণ

খবর টি পড়েছেন : ১৯৭
শেরপুর জেলা পরিষদের উদ্যোগে নকলার ৩ ইউনিয়নে টিউবওয়েল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা পরিষদের উদ্যোগে নকলা উপজেলার ৩ ইউনিয়নের সুবিধাভোগী ৪৮ জন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নকলা গণপদ্দি ইউনিয়ন পরিষদ ভবনে পরিষদের চেয়ারম্যান শামসুর রহমানের সভাপতিত্বে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ছানুয়ার হোসেন ছানু, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উদ্দিন তরফদার সুজন, জেলা পরিষদের হিসাব রক্ষণ কর্মকর্তা উত্তম দে প্রমুখ। ওইসময় অন্যান্যের মধ্যে ইউপি সচিব রফিকুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাবু, ইউপি সদস্য জয়নাল আবেদীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ৩নং উরফা ইউনিয়ন পরিষদ ভবন ও ২নং নকলা ইউনিয়ন পরিষদ ভবনে পর্যায়ক্রমে ওই ২টি ইউনিয়নের ৯৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে ৯৬টি টিউবওয়েল বিতরণ করা হয়। টিউবওয়েল বিতরণকালে উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম হীরা, ইউপি সচিব আক্তারুজ্জামান, ২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, ইউপি সচিব জসীম উদ্দিন ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রধান অতিথি এ.জেড মোর্শেদ আলী বলেন, যারা টিউবওয়েল পেয়েছেন তারা তো পানি পান করবেনই, পাশাপাশি প্রতিবেশীকে পানি পান করার সুযোগ দিবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পড়ালেখা শিখে সরকারি কর্মকর্তা হতে চায় প্রতিবন্ধী তুহিন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নে অসচ্ছল ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads