ads

মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নে অসচ্ছল ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই

খবর টি পড়েছেন : ২১০
ঝিনাইগাতীর মালিঝিকান্দা ইউনিয়নে অসচ্ছল ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নে অসচ্ছল ভাতাভোগীদের উন্মুক্ত বাছাই করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়। স্বচ্ছতার ভিত্তিতে উপযুক্তদের বাছাই করতে ওই উদ্যোগ গ্রহন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ১৫০ জন বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগীদের লাইনে দাঁড় করিয়ে বাছাই করা হয়। বাছাই কাজে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল-আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক, সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর জেলা পরিষদের উদ্যোগে নকলার ৩ ইউনিয়নে টিউবওয়েল… পরবর্তী সংবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক পটভূমি ॥ তালাত মাহমুদ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads