ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রানের পাহাড় টপকে সিরিজ জিতে নিল ইংল্যান্ড

খবর টি পড়েছেন : ১৪৮
রানের পাহাড় টপকে সিরিজ জিতে নিল ইংল্যান্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পাহাড়সম রানকে টপকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতলো সফরকারি ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই ৫ উইকেটেই জয় তুলে নেয় ইয়ান মরগানের দল।
দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে স্বাগতিকদের দেয়া ২২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় সফরকারীরা। দলীয় ১৫ রানের মাথায় ব্যক্তিগত মাত্র ৭ রান করেই সাজঘরে ফেরেন জেসন রয়। তবে জস বাটলার ও জনি ব্যারিস্টোর ৯১ রানের জুটি দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। বাটলার খেলেন ২৯ বলে ৫৭ রানের ইনিংস। অন্যপ্রান্তে ব্যারিস্টো খেলেন ৩৪ বলে ৬৪ রানের দুরদান্ত ইনিংস। ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান ২২ বলে ৫৭ রানে অপরাজিত থেকে জয় নিয়েই মাঠ ছাড়েন। বল হাতে এনজিডি নেন দুই উইকেট।

Shamol Bangla Ads

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ৭.৪ ওভারের উদ্বোধনী জুটি থেকেই আসে ৮৪ রান। ডি’কক ৩৫ রানে ফিরলেও আরেক পাশে টি-টোয়েন্টি ফরম্যাটেই ব্যাট চালাতে থাকেন টেম্বা বাভুমা।আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে ২৪ বলে তার ব্যাট থেকে আসে ৪৯ রান। উদ্বোধন জুটি ভাঙার পর ভ্যান ডার ডাসেনও ফেরেন খুব তাড়াতাড়িই। তবে সফরকারীদের আতঙ্ক হয়ে মাঠ কাঁপাতে থাকেন হ্যানরিক ক্লাসেন। আউট হওয়ার আগে ৩৩ বলে করেন ৬৬ রানের এক জ্বলমলে ইনিংস। চারটি চার ও চারটি ছক্কার মাল ছিল তার এই ইনিংসে। ধীর গতিতে এগিয়ে যাওয়া ডেভিড মিলারের ব্যাট থেকে আসে ৩৫ রান। ইংল্যান্ডের হয়ে বল হাতে বেন স্টোকস ও টম কারেন নেন দুটি করে উইকেট। আদিল রশিদ ও মার্ক উড নেন একটি করে উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা পরবর্তী সংবাদ প্রকাশ হল আইপিএল’র সময়-সূচি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads