ads

সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকাশ হল আইপিএল’র সময়-সূচি

খবর টি পড়েছেন : ১৫৯
প্রকাশ হল আইপিএল’র সময়-সূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টুয়েন্টি লীগ আইপিএলের ১৩ তম আসরের পর্দা উঠতে যাচ্ছে ২৯ মার্চ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাত ৮টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে মু্ম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে অংশগ্রহণ করছে ৮টি দল। টুর্নামেন্টের পর্দা নামবে মুম্বাইতে আগামী ২৪ মে ফাইনাল দিয়ে।
জানা গেছে, এ বছর আইপিএলে মোট ৬০ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে অন্যবারের চেয়ে এবার টুর্নামেন্টের দৈর্ঘ্য বাড়িয়েছে আইপিএলের গভর্নিং বডি। প্রায় ২ মাসের মতো খেলা হবে এবার। এবার একই দিনে ২টি খেলার সংখ্যা কমিয়েছে কর্তৃপক্ষ। মাত্র ৭ দিন হবে টানা ২ খেলা।
আইসিসির সূচি অনুযায়ী এবার শুরুতে বিদেশি খেলোয়াড় তেমন পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এ জন্য আইপিএল গভর্নিং বডির কাছে টুর্নামেন্ট একটু দেরিতে শুরু করার আবেদন জানিয়েছে দলগুলো। এখনো ওই বিষয়ে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। আগামী ২৯ ফেব্রুয়ারি বিসিসিআই ও আইসিসির বৈঠকের কথা রয়েছে। সেখানে আলোচনা শেষে হয়ত এই সূচি পরিবর্তনও হতে পারে। প্রতিটি দল রাউন্ড রবিন লিগে হোম ও অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে দুইবার করে মুখোমুখি হবে। সেখান থেকে শীর্ষ ৪ দল উঠবে পরের রাউন্ডে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ২ দল সরাসরি ফাইনালে ওঠার জন্য লড়বে। আর তৃতীয় ও চতুর্থ দল শুরুতে এলিমেনিটর ম্যাচ খেলবে। পরে কোয়ালিফাযার ম্যাচে হেরে যাওয়া দলের সঙ্গে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।

Shamol Bangla Ads

এবারের আসরে অংশগ্রহণকারি দলগুলো হলো: চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ও সানরাইজার্স হায়দরাবাদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রানের পাহাড় টপকে সিরিজ জিতে নিল ইংল্যান্ড পরবর্তী সংবাদ ২০২৩ সাল থেকে নতুন টুর্নামেন্ট আয়োজন করবে আইসিসি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads