ads

বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য সরকার, পাত্রীর নাম পূজা

খবর টি পড়েছেন : ২০৩
বিয়ের পিঁড়িতে বসছেন সৌম্য সরকার, পাত্রীর নাম পূজা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। চলতি মাসেই ৭ পাকে বাঁধা পড়ছেন তিনি। সব কিছু ঠিকঠাক, এখন শুধু মালাবদলের অপেক্ষা। তার হবু বউ খুলনার মেয়ে। বর্তমানে পড়াশোনা করছেন।
১২ ফেব্রুয়ারী বুধবার গণমাধ্যমকে সৌম্য বলেন, ২৬ ফেব্রুয়ারি আমার গায়েহলুদ আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। আমার গ্রামের বাড়ি সাতক্ষীরায় হবে অনুষ্ঠান। পাত্রী আগে থেকেই চেনা-জানা। ২ পরিবারের সম্মতিতে সংসার জীবন শুরু করছি। সৌম্যর স্বপ্নের রানীর বাড়ি পিরোজপুরে। তার বসবাস বর্তমানে খুলনায়। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। নাম তার প্রিয়ন্তী দেবনাথ পূজা।

Shamol Bangla Ads

বিয়ে উপলক্ষে বিসিবি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি নিয়েছেন সৌম্য। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের টেস্ট ম্যাচ (২২-২৬ ফেব্রুয়ারি) মিস করবেন তিনি।
সৌম্য বলেন, আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। উপযুক্ত সময়ে লগ্ন খুঁজছিলাম। অবশেষে সেটি পেয়ে যাওয়ায় এ মাসেই বিয়ে করছি। ফলে টেস্ট ম্যাচ খেলতে পারব না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত থাকব। সুযোগ পেলে অবশ্যই খেলব।
পাকিস্তানের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট স্কোয়াডে ছিলেন সৌম্য। কিন্তু খেলার সুযোগ পাননি তিনি। ম্যাচ শেষ করে গেল মঙ্গলবার দেশে ফেরেন ২৬ বছর বয়সী ক্রিকেটার। এসে পরের দিন থেকেই বিয়ের কেনাকাটায় লেগে পড়েছেন তিনি। সময়টা বেশ ব্যস্ত কাটছে তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্যাপ্টেন কুল আকবরকে বরণ কররো রংপুরবাসী পরবর্তী সংবাদ ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads