ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছোট্ট ঘর থেকেই বিশ্বজয় ময়মনসিংহের ছেলে রাকিবুলের

খবর টি পড়েছেন : ৭৩৫
ছোট্ট ঘর থেকেই বিশ্বজয় ময়মনসিংহের ছেলে রাকিবুলের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী ইউপির বাশাটি গ্রামের টিনের ছোট্ট একটি ঘরে জন্ম হয় রাকিবুলের। আর ওই ছোট্ট ঘর থেকে বেরিয়েই নিজের দেশের নাম ইতিহাসের পাতায় লেখালেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের এ খেলোয়াড়। তাকে নিয়ে এখন সর্বত্রই বইছে আলোচনার ঝড়। ১৯ দলের ওই জয়ের পর মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেছে গ্রামবাসী।

Shamol Bangla Ads

গত ২ দিনে বিশ্বব্যাপী আলোচিত একটি নাম রাকিবুল হাসান। গাড়িচালক বাবার একমাত্র ছেলের ক্রিকেটের প্রতি দুর্বলতা এতদিন প্রকাশ পেয়েছিল শুধুমাত্র সমবয়সীদের মাঝে। এরপর সদ্য সমাপ্ত টুর্নামেন্টের মাধ্যমে পুরো গ্রামবাসী জানতে পারে বিশ্বের দ্বারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন তাদের ছেলেটি।

Shamol Bangla Ads

রাকিবুলের গ্রামে গিয়ে দেখা গেছে, টিনের ছোট্ট পুরনো ঘরে কেউ না থাকায় রাকিবুলের ফুফা কামাল হোসেন পরিবার নিয়ে থাকেন। এ সময় রাকিবুলের ফুফু রোখসানা খাতুন বলেন, রাকিবুল বেশি পড়তে চাইত না। সুযোগ পেলেই ক্রিকেট খেলায় লেগে যেত। তবে দেশের মুখ উজ্জ্বল করায় আমরা খুবই আনন্দিত। গ্রামের বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিবুল যে বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে খেলছেন, এ খবর টুর্নামেন্টের শুরু থেকেই জানে গ্রামবাসী। বিশেষ করে কিশোররা বেশি খবর রেখেছে। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই গ্রামের মানুষ রূপসী বাজারে গিয়ে রাকিবুলের খেলা দেখেছে।

তারা জানায়, রাতে বাড়ির বাইরে যাওয়া নিষেধ হলেও পরিবারের অনুমতি নিয়ে রোববার রাতে রূপসী বাজারে গিয়ে খেলা দেখেছে। টানা উত্তেজনার অবসান ঘটিয়ে বিশ্বজয়ের শেষ রানটা আসে রাকিবুলের ব্যাট থেকে। ওই আনন্দের ঘোর কাটছেই না তাদের। রাতেই গ্রামের মানুষ রাকিবুলের দলের জয়ে আনন্দ মিছিল করেছে।

গ্রামের মানুষের এ আনন্দকে আরও বাড়িয়ে দিতে চান রাকিবুলের বাবা শহীদুল ইসলাম। সোমবার দুপুরে মুঠোফোনে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ছেলে দেশে এলেই গ্রামে আসবো। গ্রামের মানুষদের সঙ্গে এ আনন্দ ভাগাভাগি করে নিবো।

নুর্ধ-১৯ দলের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় ময়মনসিংহের ফুলপুরের কুড়িপাড়া গ্রামের রাকিবুল হাসানের বাবা শহীদুল ইসলাম শহীদ বলেন, অভাবের সংসারে নিজে লেখাপড়া করতে পারিনি, তাই ইচ্ছে ছিল ছেলে (রাকিবুল হাসান) ভাল লেখাপড়া করিয়ে ভাল চাকুরি করে সংসারের অভাব দূর করবে। কিন্তু সে স্কুলের ক্লাশ ফাঁকি দিয়ে খেলার মাঠে গিয়ে ক্রিকেট খেলতো। ছোট থেকেই রাকিবুল হাসান ছিল খু্ব মেধাবী। তাই স্বপ্ন ছিল ছেলেকে বিসিএস অফিসার বানাবো। তাই, ক্লাস ফাঁকি দিয়ে ব্যাট বল নিয়ে মাঠেই বেশি সময় দিয়েছে। এ জন্য ছেলেকে অনেক বকেছি, মারধরও করেছি। কিন্তু, সে লেখাপড়ার চাইতে ক্রিকেটেই বেশি মনোযোগ ছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে ফিরলেন বিশ্বজয়ীরা পরবর্তী সংবাদ শেরপুরে মুজিববর্ষ উপলক্ষে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads