স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার রাতে শহরের থানামোড়স্থ জেলা পরিষদ ডাকবাংলো ব্যাডমিন্টন গ্রাউন্ডে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম জেলা জজ-১ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সিবিএ নেতা জাকির হোসেন বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, ছানোয়ার হোসেন ছানু, বিল্লাল চৌধুরী, আবদুল্লাহেল আল আমিন, মোঃ জাফর আহমেদ, জাকারিয়া বিষু, আব্দুল হান্নান, কফিল উদ্দিন, সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের উচ্চমান সহকারী উত্তম কুমার সরকার।

উদ্বোধনী খেলায় বাদল জুটি ২-০ সেটে পাপেল ঘোষ জুটিকে পরাজিত করে মারুফ হোসাইন জুটি নুর মোহাম্মদ ২-০ সেটে পরাজিত করে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা কমিটি জানায়, এ টুর্নামেন্টে ৪৮টি জুটি দল নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার রেফারিরা খেলা পরিচালনা করছেন। এ টুর্নামেন্টে দেশের যেকোন খেলোয়াড় যেকোন দলের হয়ে খেলতে পারবেন।









