ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসি’র সেরা অধিনায়ক বাংলাদেশের আকবর আলী

খবর টি পড়েছেন : ১৬০
আইসিসি’র সেরা অধিনায়ক বাংলাদেশের আকবর আলী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা টাইগার বোলাররা চোখে চোখ রেখে লড়াই করেছেন। সুইং, গতি, বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছে টাইগার বোলাররা। ফলাফল- চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা বাংলাদেশের দখলে।ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। দারুণ ওই জয়ে কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচরাও শুভেচ্ছা জানিয়েছেন টাইগার যুবাদের।
ফাইনাল ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। তার ব্যক্তিত্ব বিশ্লেষণ করলে দেখা যায়- একদমই ‘আইস-কুল’! কী চমৎকারভাবেই না ঠান্ডা মাথায় প্রতিপক্ষের বোলারদের স্লেজিং সহ্য করে দলকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিলেন। পুরো টুর্নামেন্টে রান পাননি কিন্তু ফাইনালে খেললেন ৪৩ রানের মহামূল্যবান এক ইনিংস। চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকে আকবরকে তুলনা করছেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে। পুরো টুর্নামেন্টে ব্যাটে রান নেই কিন্তু ফাইনালে খেললেন ৯১ রানের ঐতিহাসিক এক ইনিংস। আসলে আকবর আলী কিন্তু ছাপিয়ে গেছেন ধোনিকেও। কেন না ধোনি খেলেছেন নিজের মাঠে- মুম্বাইয়ের ওয়াংখেড়েতে, আকবর খেলেছেন হাজার মাইল দূরে পচেফস্ট্রুমে। তাছাড়া আকবর ফাইনালের আগে জানতে পারেন তার প্রিয় বোনের মৃত্যুর সংবাদ। নিজের কষ্টকে বুকে চেপে রেখে ইস্পাত কঠিন মনোবল নিয়ে খেলে দলকে চ্যাম্পিয়ন করেছেন।

Shamol Bangla Ads

আসর শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যে একাদশে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সেই সঙ্গে আইসিসি তাদের সেরা একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের আকবর আলীকে। আকবর ছাড়া অন্য দুই বাংলাদেশি হলেন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জয়। অন্যদিকে শাহাদাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করেছিলেন অপরাজিত ৭৪ রান।
৫ সদস্যের নির্বাচক প্যানেল ওই সেরা একাদশ নির্বাচন করেছে। যে প্যানেল ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, রোহান গাভাস্কার, নাটালি জার্মানস, ক্রিকইনফোর প্রতিনিধি শ্রেষ্ঠ শাহ ও আইসিসির প্রতিনিধি ম্যারি গডবীর।

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ:

Shamol Bangla Ads

যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রাবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), নায়েম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক, বাংলাদেশ), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষনই (ভারত), কার্তিক ত্যাগি (ভারত), জায়দেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।

দ্বাদশ খেলোয়াড় : আকিল কুমার (কানাডা)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ অর্ধ যুগ পর ওয়ানডেতে হোয়াইটওয়াশ ভারত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads