ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

খবর টি পড়েছেন : ২০৭
শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোরে সদর উপজেলার তারাকান্দি বাজারে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র জাফর আলী (৫৫) ও শহিদুল ইসলামের স্ত্রী খুকী বেগম ওরফে পেচি (৪০)। ৭ সন্তানের জননী খুকী লাকড়ি ও কাগজ কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। আর জাফর আলী ইলেকট্রিক মিস্ত্রি ও ৩ সন্তানের জনক।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে খুকী বেগম প্রতিদিনের মতো লাকড়ি ও কাগজ কুড়াতে বাড়ি থেকে বের হয়ে তারাকান্দি বাজারে যাবার সময় তফিল উদ্দিনের বাড়ির সামনে একটি অজ্ঞাত মাইক্রোবাস তাকে চাপা দেয়। ওইসময় কাজের উদ্দেশ্যে বের হওয়্ াজাফর আলী সেটি দেখে ওই মাইক্রোবাসকে দুই হাত উঁচিয়ে থামার ইশারা দিলে মাইক্রোবাসটি তাকেও চাপা দিয়ে চলে যায়। এতে দু’জনেই ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, লাশগুলোর সুরতহাল রিপোর্ট শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন… পরবর্তী সংবাদ শেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads