শেরপুরে ‘সাকশিস’ জেলা শাখার আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরে ‘সাকশিস’ জেলা শাখার আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতি (সাকশিস) শেরপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ফেব্রুয়ারি দুপুরে শেরপুর শহরস্থ শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতি (সাকশিস)এর কেন্দ্রীয় সভাপতি সহকারি অধ্যাপক জহুরুল ইসলাম। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪ বছর আগে দেশের প্রতিটি উপজেলায় ১টি করে কলেজ সরকারিকরণের ঘোষণা দিলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারিকরণকৃত কলেজের শিক্ষকদের অদ্যাবধি আত্মীকরণ করা হয়নি। ফলে ৩০৩টি সরকারিকরণ কলেজের সাড়ে ১২ সহ¯্রাধিক শিক্ষক-কর্মচারী মারাত্মকভাবে হতাশায় ভোগছেন। শুধু তা-ই নয়, আশায় থেকে অনেক শিক্ষক ইতোমধ্যে অবসরেও চলে গেছেন।
সাকশিস শেরপুর জেলা শাখার সভাপতি মুশফিক-উছ-ছালেহিন অটলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম ও সাকশিস জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক আবুল কাশেম। সাকশিস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহের তারাকান্দি সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারি অধ্যাপক মোস্তাক মোঃ জাকারিয়া সরকার, ঝিনাইগাতী সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মলয় চাকী, প্রভাষক দিদারুল ইসলাম, নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের প্রভাষক মির্জ মোহাম্মদ শাহজাহান, প্রভাষক খন্দকার মনিরুজ্জামান, প্রভাষক উত্তম কুমার এষ, প্রভাষক আনিছুর রহমান আকন্দ, প্রভাষক মাজেদুল হাসান প্রমূখ।
সভায় সরকারিকরণ কলেজসমূহে শিক্ষকদের অবিলম্বে আত্মীকরণ, ক্যাডার, নন-ক্যাডার বৈষম্য বিলোপসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু স্কয়ার থেকে ঘোড়ার ভাস্কর্য অপসারণের দাবিতে… পরবর্তী সংবাদ নকলায় মেরুদন্ড ভেঙ্গে যাওয়া দিনমজুর মজিবর বাঁচতে চায়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads