নকলায় মেরুদন্ড ভেঙ্গে যাওয়া দিনমজুর মজিবর বাঁচতে চায়

খবর টি পড়েছেন : ১,০১৩
নকলায় মেরুদন্ড ভেঙ্গে যাওয়া দিনমজুর মজিবর বাঁচতে চায়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি ডিজিটাল ইউনিয়নের একটি গ্রাম চিথলিয়া। চিথলিয়া বাজারের পূর্বপাশে পাকা রাস্তার দক্ষিণে মাত্র ১ শতক (শতাংশ) জমির উপর স্ত্রী-সন্তান নিয়ে একটি ছোট্র ঘরে বাস করেন কাঠমিস্ত্রি মজিবর রহমান (৩৫)। ১ স্ত্রী আর ৫ সন্তানের রুটিরুজির একমাত্র মাধ্যম ছিল কাঠ মিস্ত্রির কাজ। কিন্তু আজ আর তা নেই। কোথা থেকে কালবৈশাখী ঝড় এসে সবকিছু শেষ করে দিয়ে গেছে মজিবরের সংসারের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মজিবর আজ শয্যাশায়ী। বিছানায় শুয়ে খাওয়া-দাওয়া, প্রস্রাব-পায়খানা। খেয়ে না খেয়ে প্রায় অর্ধমৃত স্ত্রী-সন্তান। অভাবের সংসারে ৫ মেয়ের মধ্যে বড় মেয়ে মর্জিনার বাল্য বিয়ে হয়েছে। ছোট মেয়ে ফাতেমার বয়স ৩ বছর হলেও অর্থাভাবে পড়াশুনা বন্ধ হয়ে গেছে সুজনী (১৩), সুমাইয়া (৯) ও বিথি’র (৭)। মজিবরের বাবা ৮০ বছরের বৃদ্ধ দিনমজুর জয়নাল আবেদীন জানান, চলতি বছরের জানুয়ারি মাসের ১৯ তারিখে বাড়ির পাশে একটি ঘরের টিনের চালের কাজ করতে গিয়ে অসাবধাণতাবশতঃ হঠাৎ নিচে পড়ে ছিটকে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায় মজিবরের। জরুরী ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় তাকে ময়মনসিংহে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে ১৪ দিনের মধ্যে মেরুদন্ডে অপারেশনের পরামর্শ দিলেও অর্থাভাবে তাকে বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে হয়। বর্তমানে বিছানায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মজিবর। মজিবরের বাবা আরো জানান, ১০ বছর পূর্বে জরায়ু অপারেশনের পর থেকে তার স্ত্রী মতি বেগম অসুস্থ্য। ২ ছেলে ৪ মেয়ের মধ্যে ছোট মেয়ের এখনো বিয়ে হয়নি। সন্তানদের দয়ার উপর তার দিনাতিপাত হয়। সুতরাং সন্তানের চিকিৎসা ও ভরণপোষণে তার ক্ষমতা কোথায়? মজিবর বাঁচতে চায়। সুস্থ্য হয়ে উপার্জন করে সে স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দিতে চায়। সন্তানদের পাঠাতে চায় স্কুলে। মুক্ত হতে চায় দারিদ্র্যের নির্মম  কষাঘাত থেকে। সরকারের প্রতিনিধি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সমাজের বিত্তবানদের কাছে মজিবরের আকুতি আপনারা কি পারেননা আমার স্বপ্ন পূরণ করতে? সাহায্য সহযোগিতা করে আমাকে সুস্থ্য জীবনে ফিরিয়ে দিতে? প্রয়োজনে যোগাযোগের জন্য মজিবরের মোবাইল নম্বর – 01983778311
Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ‘সাকশিস’ জেলা শাখার আলোচনা সভা ও মতবিনিময়… পরবর্তী সংবাদ শেরপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল ভবনের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads