ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ১৮৪
শেরপুরে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার : শেরপুরে প্রথম আলো ট্রাষ্টের উদ্যোগে দুস্থ শীতার্ত মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী বুধবার দুপুরে শেরপুর ডিসি উদ্যানে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সদর উপজেলার চরশেরপুর, বাজিতখিলা, পাকুরিয়া, শেরীপাড়া, শেখহাটি, গৌরীপুর, খরমপুর, বাগরাকসা, চাপাতলী, মুন্সিবাজার, নারায়ণপুর ও গোপালবাড়ী এলাকার ২০০ জনকে ওইসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহযোগিতা করেন প্রথম আলো বন্ধুসভা শেরপুর জেলা শাখার সদস্যরা।
দুস্থ মানুষের হাতে ওইসব কম্বল তুলে দেন সম্মিলিত সামাজিক আন্দোলন, শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ, নাগরিক সংগঠন জনউদ্যোগ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, তিনআনী আদর্শ সরকারি কলেজের প্রভাষক মলয় চাকী ও বন্ধুসভার অন্যান্য সদস্যরা।
ওইসময় রাজিয়া সামাদ বলেন, দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠালগ্নের স্লোগান ছিল ‘যা কিছু ভালো তার সাথে প্রথম আলো’। দীর্ঘ ২২ বছর ধরে পত্রিকাটি ভালো কাজ করে যাচ্ছে। এর প্রমাণ হচ্ছে মাঘ মাসের এই হাড় কাঁপানো শীতে পত্রিকাটি তার সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র নিয়ে দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটি খুবই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাঁদের এ কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
কম্বল পেয়ে শেখহাটি এলাকার দিনমজুর নিজামউদ্দিন বলেন, ‘সামান্য রোজগার দিয়া সংসার চলে না। স্ত্রী-সন্তানরে ঠিকমত কাপড় কিনা দিবার পারি না। শীতে কষ্ট পাইলেও আমগরে কেউ কম্বল দেয় নাই। আপনারাই আমগরে প্রথম কম্বল দিলেন। অহন যেই শীত পড়ছে এই কম্বলে একটু হইলেও আমগরে কষ্ট কমবো।’
বাজিতখিলা এলাকার শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আলী বলেন, ‘দুর্ঘটনায় একটা পা নষ্ট হইয়া গেছে। ক্রাচে ভর দিয়া চলি। একটা কম্বলের লাইগ্যা অনেক মাইনষেরে বলছিলাম। কিন্তু দেয় নাই। আপনেরাই আমারে দিলেন। এই সাহায্য কোন সময় ভুলুম না। ’
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, সিনিয়র সাংবাদিক এইচএম হান্নান, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা সাইফুল ইসলাম সাইফ, সভাপতি মাশুকুর রহমান মিশুক, সাধারণ সম্পাদক রবিন সাহাসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপিত পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধু স্কয়ার থেকে ঘোড়ার ভাস্কর্য অপসারণের দাবিতে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads