স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগার যৌথ আয়োজন জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারী বুধবার বই পাঠ প্রতিযোগিতা, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। করে।

বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৃশহরের রঘুনাথ বাজার বঙ্গবন্ধু স্কয়ার এলাকার গণগ্রন্থাগার ভবনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি জেলা শাখার সভাপতি ফকির আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের শিক্ষক আবু সোয়েব, আব্দুল কাদির, জেলা স্কুল গ্রন্থাগারিক সমিতির সভাপতি নুরুন্নবী, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম প্রমুখ।
পরে অতিথিরা বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসব অনুষ্ঠানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুর, অ্যাকটিভ সিটিজেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরী, বেসরকারি গ্রন্থাগারসমূহ, সরকারি গণগ্রন্থাগার পাঠক ফোরামসহ স্থানীয় সুধীজন অংশ গ্রহণ করেন।























