শ্রীবরদী (শেরপুর প্রতিনিধি ) ।। “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। ওইসময় সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদ আকন্দ, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, মুক্তিযোদ্ধা হামিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























