ads

রবিবার , ২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ব্যতিক্রমী আনন্দ উপভোগ

খবর টি পড়েছেন : ৩৩২
শেরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ব্যতিক্রমী আনন্দ উপভোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির আয়োজনে জেলার তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে প্রথমবারের মতো বনভোজনের সুবাদে ব্যতিক্রমী আনন্দ উপভোগ করা হয়েছে। তাদের জীবনে প্রথমবারের মতো এমন বিশাল এক বনভোজন আয়োজনের মাধ্যমে একসাথে মন খুলে আনন্দ করতে পেরে তারা সকলেই খুব খুশি।

Shamol Bangla Ads

এ মহানন্দে অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে জনউদ্যোগের মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন। ১ ফেব্রুয়ারি শনিবার সীমান্তবর্তী পর্যটন এলাকা ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে তথা প্রকৃতিতে হারিয়ে যাওয়ার এদিনটি শেরপুর জেলার তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠিদের জন্য স্মরনীয় ও মহানন্দের।
অনেক ক্ষেত্রে পরিবার পরিজন থেকে বঞ্চিত হওয়া, সামাজিকভাবে অনেকের কাছে মানসিকভাবে নির্যাতিত হলেও, অন্য সকল মানুষের মতো স্বাভাবিকভাবে জীবন যাপনে সক্ষম এ জনগোষ্ঠির সকলেই মিলে ভারত-বাংলার সীমান্তবর্তী পর্যটন জেলা হিসেবে খ্যাত শেরপুরের গাজনিতে একত্রে বনভোজনে গিয়ে আনন্দ করার সুযোগ পাওয়ায়, আনন্দ উপভোগে তারা যেন অন্য সকলকে ছাড়িয়ে গেছে। এই একটা দিনে পাহাড়ে উঠা-নামা, অনেক হাসি, গান, আড্ডা, গল্প, নাচ, গান আর একসাথে অরণ্যের মধ্যে হারিয়ে যাওয়া ছাড়া তাদের আর বাড়তি কোন চাপ ছিলোনা।

বাঁচার তাগিদে অন্যের বাড়ি বাড়ি বা বাজারে বাজারে ঘুরে টাকা তুলে তা দিয়ে জীবন চালাতে ব্যস্ত থাকা লোকগুলো আজ অন্য সকলের মতো একসাথে আনন্দ করতে পেরে তারা সত্যিই খুব খুশি হয়েছেন বলে জানান শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার। তিনি বলেন, সুযোগ পেলে প্রকৃতির সাথে মিশে যেতে কার না মন চায়। কিন্তু আমাদের এপর্যন্ত একসাথে বনভোজন করার মতো কোন সুযোগ হয়ে উঠেনি। তবে আমাদের চাওয়া ও ইচ্ছার মধ্যে কোন কমতি না থাকায় এবং আমাদের সকলের মনে প্রাকৃতিক কোন পরিবেশে হারিয়ে যাওয়ার ব্যকুলতা সৃষ্টি হওয়ায়, সুযোগ আসে আজ মহানন্দে হারিয়ে যাওয়ার। আমরা এমন এক পরিবেশে সকলেই মিলে আনন্দ করতে সব সময় ব্যাকুল ছিলাম; আজ তা বাস্তবায়ন হলো।
বনভোজন উপলক্ষে জেলা হিজড়া কল্যাণ সমিতির আয়োজনে গজনী অবকাশ কেন্দ্রের নজরুল মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিশি সরকার, খুকুমনি, মমিতা দেওয়ান মনোজ্ঞ গান পরিবেশন করেন। তাছাড়া তানিয়া, সবুজা, অন্তরা, মুন্নি ও বৈশাখী নাচ পরিবেশন করেন। তারা গানে-নাচে মাতিয়ে তুলে পুরো গজনী অবকাশ কেন্দ্রটি। তাদের নাচ গানে মুগ্ধ হয় অন্যান্য পর্যটক দল। অনেক পর্যটক তাদের নাচ গান দেখে মুগ্ধ হয়ে তাদেরকে নগদ অর্থ উপহার দেন।
তারপর নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট স্থানে বসে সবাই এক সাথে খাবার খাওয়ার পরে ক্রমেই দিন শেষ হতে থাকে, ফিরার সময় হয়ে আসায় তাদের মনটা যেন বেদনায় ভারাক্রান্ত হতে থাকে। বাড়ি ফিরার জন্য প্রস্তুতির আগেই তাদের এই আনন্দকে স্মৃতি হিসেবে ধরে রাখতে সবাই ফটো সেশনে অংশ নেন।
তাদের এই আনন্দমুখর আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি মো. শরাফত হোসেনসহ অনেকে।
বাড়ি ফেরার জন্য ফিরতি গাড়িতে উঠার প্রাক্কালে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার তার সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিতিদের জানান, জেলা সমাজসেবা অফিসের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন বিষয়ক নানামুখি প্রশিক্ষণ কর্মশালা চলছে। তারা সবাই প্রশিক্ষণরত আছেন। নিশি বলেন, প্রশিক্ষণ শেষে কর্মে নিয়োজিত হয়ে, আমরা সম্মানজনক জীবন যাপন করতে চাই। এর জন্যে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এ বনভোজন তাদের বিভিন্ন প্রশিক্ষণে আগ্রহী করে তুলেছে বলে তিনি জানান। জেলা হিজড়া কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতি বছর এমন আনন্দের আয়োজন করা হবে বলে তারা আশা ব্যক্ত করেন। তৃতীয় লিঙ্গের অনেকের সাথে কথা বলে জানা গেছে, তাদের জীবন মান উন্নয়নে জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর-অধিদপ্তর ও জনউদ্যোগের মতো অনেক সংগঠন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নিয়মিত কাজ করে যাচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কামারেরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads