স্টাফ রিপোর্টার ॥ ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম শেরপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সকলেই সম্পূর্ণ অরাজনৈতিক ও নির্দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে জাতীয় স্বার্থকে উর্ধ্বে রেখে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস ধারণ করে শেরপুর জেলার আওতাধীন ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরামের সার্বিক কল্যাণের কার্যক্রম পরিচালনা করবেন। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত উল্লেখিত আহবায়ক কমিটি বলবৎ থাকবে।

কেন্দ্রীয় আহবায়ক পরিষদের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত শেরপুর জেলা আহবায়ক কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহবায়ক মোঃ খোরশেদ আলম (শ্রীবরদী সরকারি কলেজ) যুগ্ম আহবায়ক মেহেদী হাসান (ডিসি অফিস) আব্দুল্লাহ আল মতিন রনি (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), মোঃ মুনসুর আলী (উপজেলা শিক্ষা অফিস), মোঃ সুরুজ আলী (ভূমি অফিস, শ্রীবরদী), আসাদুজ্জামান (পরিবার পরিকল্পনা অধিদপ্তর) সদস্য সচিব মোঃ হাদিসুর রহমান শুভা (জেলা হাসপাতাল), সদস্য মোঃ রহুল আমিন (ডিসি অফিস), মোঃ রেজাউল করিম (পানি উন্নয়ন বোর্ড), মোঃ তরিকুল ইসলাম (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), বিশ্বজিৎ (সমাজসেবা অধিদপ্তর) থিওফিল চিচিং (খাদ্য অধিদপ্তর), মোঃ আশরাফ হোসেন জজ (জনস্বাস্থ্য অধিদপ্তর), মোঃ আব্দুল নোমান (মৎস্য অধিদপ্তর), মোঃ জিল্লুর রহমান জুয়েল (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর), মোঃ সাগর মিয়া (জেলা নির্বাচন অফিস), পিংকি (খাদ্য অধিদপ্তর), মোঃ জুবায়দুল হক (স্বাস্থ্য অধিদপ্তর), মোঃ রিয়াদ (ভূমি অফিস), মোঃ নজরুল ইসলাম (গণপূর্ত অধিদপ্তর) ও মোঃ জাহিদ আনোয়ার (জজ কোর্ট)।
























