ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ১৪৮
শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মানবতার জয় হোক হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণ থাকুক শীতের প্রতিরাত’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে মানবসেবার প্রত্যয়ে সামাজিক সংগঠন মোবারকপুর কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শীতার্ত হতদরিদ্র্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার শহরের আখেরমামুদের বাজারসংলগ্ন সংগঠনের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে ওইসব বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আব্দুল মান্নান।

Shamol Bangla Ads

স্থানীয় সমাজসেবক আলহাজ্ব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, জেলা মানবাধিকার সংগঠন আমাদের আইনের চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল, তরুণ সমাজসেবক হাসানুর রেজা জিয়া, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সাইফুল ইসলাম লেবু, সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান ও আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার কালু গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কল্যাণ ট্রাস্টের সভাপতি এমদাদুল হক মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকবর আলী ও মাযহারুল ইসলাম মিঠুন।
পরে ৩৬ জন এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ১১০ জন হতদরিদ্র মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১১-২০ গ্রেডের অধিকার আদায় ফোরাম শেরপুর জেলা কমিটির… পরবর্তী সংবাদ নকলায় মুজিব বর্ষ উপলক্ষ্যে পরিচ্ছন্ন কর্মসূচি পালিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads