ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে অর্থ, ঠোঙ্গা তৈরির কাগজ ও কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ১৮৪
শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে অর্থ, ঠোঙ্গা তৈরির কাগজ ও কম্বল বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ মুজিববর্ষকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পূনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষ্যে প্রত্যেকের মাঝে ২ হাজার টাকা, ঠোঙ্গা তৈরির কাগজ ও কম্বল বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে ১২জন ভিক্ষুকের মাঝে ওইসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। ওইসময় তিনি বলেন, ঠোঙ্গা তৈরির জন্যে ভিক্ষুকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ টাকা দিয়ে তরা কাগজের ঠোঙ্গা তৈরির উপকরণ ক্রয় করবে। ভিক্ষুকদের যাতে আর ভিক্ষাবৃত্তি করতে না হয়। তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। এ জন্য তাদের কর্মসংস্থানের জন্যে এসব বিতরণ করা হচ্ছে। তারা এক সময় এই ঠোঙ্গা বিক্রি করে সংসার চালাতে পারবে।

Shamol Bangla Ads

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ল্যাপটপ-প্রজেক্টর বিতরণ পরবর্তী সংবাদ নকলায় শাহরিয়া ফাযিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads