ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ল্যাপটপ-প্রজেক্টর বিতরণ

খবর টি পড়েছেন : ১৫৮
শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশনের ল্যাপটপ-প্রজেক্টর বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আধুনিক ও ডিজিটাল ক্লাশ পরিচালনার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে এপি ওয়ার্ল্ড ভিশনের এমভিসি প্রজেক্টের আওতায় ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ, প্রজেক্টর, রাউডার ও স্ক্রীন (পর্দা) বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওইসব বিতরণ করা হয়। বিদ্যালয়গুলো হলো,ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগাবরনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মথুরাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিথলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার এসব ল্যাপটপ, প্রজেক্টর, রাউডার ও স্ক্রীন ওইসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করেন।

Shamol Bangla Ads

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, সহকারি শিক্ষা কর্মকর্তা মোতালেব হোসেন, এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কস্তা, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার জনপল স্কু ও প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইংরেজিতে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভিক্ষুকদের মাঝে অর্থ, ঠোঙ্গা তৈরির কাগজ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads