ads

মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় লিবার্টি স্কুলের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৬
নকলায় লিবার্টি স্কুলের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনায় প্রতিষ্ঠিত লিবার্টি স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে লিবার্টি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী।
ভাষা সৈনিক অশিত কুমার দেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিবার্টি স্কুলের পরিচালক জয়ন্ত কুমার দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরমধুয়া আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাফিজুর রহমান বাদল, বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান গেন্দু, চন্দ্রকোনা সঙ্গীত ও চারুকলা একাডেমীর সহ-সভাপতি এমদাদুল হক রিপন, মাওলানা নুরুল হক, হুজুরীকান্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকছেদুল আলম, সাংবাদিক মাহবুবর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বকুল আশ্রাফুল।

Shamol Bangla Ads

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা ফিতা কেটে স্কুলটির উদ্বোধন করেন। ওইসময় লিবার্টি স্কুলের শিক্ষকমন্ডলী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গরু-ছাগল চোর সিন্ডিকেটের ২ সদস্য আটক পরবর্তী সংবাদ শেরপুরে মানবাধিকার সংস্থা আমাদের আইনের আরও কম্বল বিতরণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads