জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় চোরাই ছাগলসহ গরু-ছাগল চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের গড়েরগাঁও বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার মোতাহের বেপারীর ছেলে সাকিব হোসাইন শাকিল (৩২) এবং পয়ারী রোডের আব্দুস সাত্তারের ছেলে ইসমাইল হোসেন সুমন (৩৪)।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে শাকিল ও সুমন নকলা পৌর শহরের বাদাগৈড় মহল্লার ফুলমামুদের ছেলে লাল মিয়ার একটি ছাগল তার বাড়ির সামনে থেকে চুরি করে। পরে ছাগলসহ পালিয়ে যাওয়ার সময় গড়েরগাঁও বাইপাস মোড়ে স্থানীয় জনতার হাতে আটক হয় তারা।
























