স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালে বার কাউন্সিলের তালিকাভূক্ত হয়ে শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করা নবীন আইনজীবীদের পেশাগত জীবনের এক বছর পূর্তিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে বার ভবন মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান, আলহাজ্ব এডভোকেট এমকে মুরাদুজ্জামান, এডভোকেট আবুল মানসুর স্বপন ও এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, সিনিয়র সদস্য এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান ও এডভোকেট মধুসুদন দত্ত, নবীন আইনজীবী তাজুমুল ইসলাম তাজুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীন আইনজীবী এফএম নাহিদুজ্জামান নাহিদ।
পরে নবীন আইনজীবীসহ সকলের উদ্দেশ্যে এক দোয়া অনুষ্ঠান পরিচালিত হয় এবং নবীনদের নিয়ে কেক কাটেন আইনজীবী নেতারা।
উল্লেখ্য, ২০১৮ সালে বার কাউন্সিলে তালিকাভূক্ত হয়ে শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন ১৪ জন নবীন আইনজীবী। তারা হচ্ছেন এফএম নাহিদুজ্জামান নাহিদ, ফাহিম হাসনাঈন, মোঃ সাব্বির হাসান, মানস চক্রবর্তী অঙ্কন, সঞ্জীব বিকাশ সাহা কৃষ্ণ, জান্নাতুল ফেরদাউস শিবলী, সত্যজিৎ দত্ত জয়, জিএম মোস্তফা, মোঃ আশরাফুজ্জামান, মোহাম্মদ তাজুমুল ইসলাম তাজুল, মোঃ রেজুয়ান উল্লাহ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, আরদ্বীনা আক্তার, মোহাম্মদ আকরামুজ্জামান ও মোঃ এরশাদ আলী লিটন।























