ঝিনাইগাতীতে কেক কেটে বড়দিনের উদ্বোধন করলেন পুলিশ সুপার আজীম

খবর টি পড়েছেন : ১৭৩
ঝিনাইগাতীতে কেক কেটে বড়দিনের উদ্বোধন করলেন পুলিশ সুপার আজীম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে অসাম্প্রদায়িক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে কেক কেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব বড়দিনের উদ্বোধন করেছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ২৩ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে ওই কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে জেলা পুলিশের উদ্যোগে বড়দিন শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় আদিবাসী তরুণীরা ফুলের তোড়া দিয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী (সার্কেল) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মরিয়মনগর ধর্মপল্লীর ফাদার সুবল কুজুর সিএসসি, পাষ্টন জেমস মারাক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা কমিউনিটি ফোরামের সভাপতি আনার উল্যাহ, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান রবেতা ম্রং প্রমুখ। সভায় জেলা-উপজেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশ ফোরামের প্রতিনিধি ও খ্রিষ্ট সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রীর ওই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বড়দিন নির্বিঘ্নে পালনের লক্ষ্যে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারেরও ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বড় দিন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা পরবর্তী সংবাদ শেরপুরে পেশায় এক বছর পূর্তি হওয়া আইনজীবীদের কেক…

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads