দেশে দারিদ্র্যের হার কমেছে ২০.৫ শতাংশ : পরিকল্পনামন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৮
দেশে দারিদ্র্যের হার কমেছে ২০.৫ শতাংশ : পরিকল্পনামন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে দারিদ্র্যের হার কমেছে বলে জানিয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, চলতি অর্থবছরে দেশে দারিদ্রের হার ২০.৫ শতাংশে নেমে এসেছে, সংখ্যায় যা ৩ কোটি ২৮ লাখ। ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০১৮-২০১৯ অর্থবছরের আলোকে ওইসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Shamol Bangla Ads

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, আগের অর্থ বছরে দারিদ্র্যের হার ছিল ২১.৮ শতাংশ। তিনি বলেন, হতদারিদ্র্যের হারও কমেছে। চলতি অর্থবছরে এই হার ১০.৫ শতাংশ যা আগের অর্থবছরে ছিল ১১.৩ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোশাররফের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কেই দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads