ads

বুধবার , ১১ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু বিপিএল : উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

খবর টি পড়েছেন : ২২৩
বঙ্গবন্ধু বিপিএল : উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। মাঠে খেলা গড়ানোর আগে গত ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু বিপিএল’এর উদ্বোধন করেছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। ওই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। ম্যাচ দুটো সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টেলিভিশন।

Shamol Bangla Ads

বিশেষ বিপিএলের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক রায়ান এমরিট।

এবারের আসরে অংশ নেয়া ৭টি দলের মধ্যে রয়েছে- ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

Shamol Bangla Ads

জানা যায়, টি-টোয়েন্টির এ সংক্ষিপ্ত সংস্করণের আসরে এবার মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম ৪২টি ম্যাচ লিগ পর্বে এবং বাকি চারটি প্লে-অফ রাউন্ডে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেরা চারটি দল একটি এলিমেনেটর ও দুটি কোয়ালিফায়ের বিপক্ষে লড়বে। পরবর্তীতে কোয়ালিফায়ার হওয়া দুটি দলের মধ্যে আগামী ১৭ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

গতবারের মতো এবারও ঢাকা (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম), চট্টগ্রাম (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেটে (সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম) ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে আন্তর্জাতিক অনেক তারকা ক্রিকেটারা বিপিএল খেলবেন। তবে আইসিসি থেকে নিষেধাজ্ঞা থাকায় দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান খেলছেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ইন্টারকে বিদায় করে দিল মেসিবিহীন বার্সা পরবর্তী সংবাদ ইমরুল তাণ্ডবে চট্টগ্রামের শুভ সূচনা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads