স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের ঢাকলহাটী মহল্লার একঝাঁক তরুণদের নিয়ে গঠিত সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকলহাটী তরুণ সংঘ’র ২ বছর মেয়াদী নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার ঢাকলহাটীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সমর্থনে ওই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে রাজাদুল ইসলাম বাবুকে সভাপতি, শামিম আহম্মেদকে সহ-সভাপতি ও কারিমুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। সেইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতেও বলা হয়।
এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন, রানা আহমেদ মিস্টার, মমিন মিয়া, রফিক মিয়া, রমজান আলী, আব্দুর রাজ্জাক, আনিছুর রহমান, রতন মিয়া প্রমুখ। ওইসময় বক্তারা সংগঠনের নতুন কমিটিকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও জনবান্ধব কাজ করার আহ্বান জানান।
























