ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানা

খবর টি পড়েছেন : ১৮৯
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জেল-জরিমানা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে জেল ও জরিমানা করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দুপুরে পৃথক স্থানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার নাকুগাঁও ভোগাই নদীর ব্রিজ এলাকায় নিষিদ্ধ সীমানায় বালু উত্তোলনের অভিযোগে ৪টি এস্কেভেটর (ভেকু) মেশিনে অভিযান চালানো হয়। ওইসময় একটির মালিক ফায়সাল আহমেদকে পাওয়া যাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সীমানায় বালু উত্তোলনের অভিযোগে আব্দুল মালেক ও আব্দুল মোতালেব নামে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এছাড়াও একই দিন বারমারী বাজারে অভিযান চালিয়ে পলিথিন রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৩ ও ২ হাজার করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিন বিকেলে উপজেলার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সরকারি ঘর বরাদ্দের নাম করে এক অসহায় নারীর কাছ থেকে ত্রিশ হাজার টাকা ঘুষ নেওয়ায় আলী আজগর নামে এক ব্যক্তিকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। পরে ওই নারীকে ঘুষের টাকা ফেরত দিলে তাকে মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বিষয়গুলো নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির… পরবর্তী সংবাদ শেরপুরে সামাজিক সংগঠন ঢাকলহাটী তরুণ সংঘের কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads