ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বিদায় সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ২১৮
নালিতাবাড়ীতে বিদায় সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও দোয়া মাহফিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ‘নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিঃ’ এর উদ্যোগে মৃত্যুবরণকারী শিক্ষকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক ইদ্রিস আলী ও সকল মৃত শিক্ষকদের আত্মার মাগফিরাত কামনায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার দুপুরে শহরের গড়কান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানে সমিতির অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি মোঃ সুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাদাত হোসেন, শিক্ষক নেতা সরদার সারোয়ার স্বপন, আবুল কালাম আজাদ, কমল দেবনাথ প্রমুখ। উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত প্রায় ৩ শতাধিক শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় শিক্ষকদের এক মিলন মেলায়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমিতির ক্রীড়া সম্পাদক মোঃ মোস্তফা কামাল ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ১৫৩ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বালাইনাশক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads