শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে জেলা পরিষদের উদ্যোগে ১৫৩ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। ৩০ নভেম্বর শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে ওইসব স্প্রে মেশিন বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী।
এ উপলক্ষে উপজেলার ডাকবাংলা মাঠে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহেল আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, পৌর কাউন্সিলর, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে শ্রীবরদী পৌরসভা ও সদর ইউনিয়নের ১৫৩ জন প্রান্তিক কৃষকের মাঝে একটি করে বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

























