ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

খবর টি পড়েছেন : ১৮৪
নালিতাবাড়ীতে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় আকরাম হোসেন আসিফ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ২৬ নভেম্বর মঙ্গলবার রাতে উপজেলার বারমারী-তিনআনী বাজার সড়কের বোনারপাড়া এলাকার কাজীবাড়ি নামকস্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ বেকিকুড়া আমবাগান গ্রামের নিজাম উদ্দিনের ছেলে এবং পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আকরাম হোসেন আসিফ নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের শাহ আলমের ছেলে খোকন মিয়ার কাছ থেকে প্রাইভেট পড়ে রাত সাড়ে ৮টার দিকে বাইসাইকেলযোগে প্রায় দেড় কিলোমিটার দুরে বেকিকুড়া নিজ বাড়িতে ফিরছিল। ওইসময় তিনআনী-নন্নী এলাকা থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক বোনারপাড়া এলাকার কাজী বাড়ি নামকস্থানে পৌঁছলে সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় আসিফ। অন্ধকার রাত থাকায় আসিফকে চাপা দিয়েই ঘাতক ট্রাকটি সটকে পড়ে। পরে এলাকাবাসী ঘটনাস্থলে আসিফের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অসিফের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে এম্বুল্যান্স আছে ড্রাইভার নেই ॥… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads