ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২৭ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই সার ও বীজ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে ওই বীজ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক আশরাফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক প্রমুখ।
পরে ৫১০ জন কৃষক প্রতি জনকে ২০ কেজি ডিএপি সার, ১০কেজি এমওপি সার, ২০ কেজি করে গম, ২ কেজি করে ভূট্টা ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়। কৃষি প্রনোদনার অংশ হিসেবে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

























