ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলের নিলাম আজ সন্ধ্যায় : প্লেয়ার্স ড্রাফটে ২১ দেশের ৪৩৯ ক্রিকেটার

খবর টি পড়েছেন : ৩০৭
বিপিএলের নিলাম আজ সন্ধ্যায় : প্লেয়ার্স ড্রাফটে ২১ দেশের ৪৩৯ ক্রিকেটার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিপিএল মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে। আজ ১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য নিলামে খেলোয়ারদের বিকিকিনি হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রফটে রয়েছেন ভারত-পাকিস্তানসহ ২১ দেশের ৪৩৯ জন ক্রিকেটার। পাকিস্তানের রয়েছেন ৮৯ জন ক্রিকেটার। বিদেশি লিগে খেলার অনুমতি না থাকায় ভারতীয় তারকা ক্রিকেটাররা বিপিএলে খেলতে পারবেন না। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চুক্তির বাইরে থাকা ৩ ক্রিকেটার রয়েছেন এবারের বিপিএল নিলামে।

Shamol Bangla Ads

জানা যায়,বিপিএল নিলামে সবচেয়ে বেশি ৯৫ জন খেলোয়াড় রয়েছেন ইংল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৬৬, শ্রীলংকা থেকে ৪৪, আফগানিস্তান থেকে ৩৯, দক্ষিণ আফ্রিকা থেকে ৩৫, কানাডা থেকে ১৪। জিম্বাবুয়ে থেকে ৯। আয়ারল্যান্ড থেকে ৭, আরব আমিরাত থেকে ৫, নেদারল্যান্ডসের ৫ ও ওমান থেকে ৪, হংকং, অস্ট্রেলিয়া ও ভারত থেকে ৩, নেপাল থেকে ২ জন রাখা হয়েছে। এছাড়া ১ জন করে খেলোয়াড় থাকছেন জার্মানি, নামিবিয়া ও নিউজিল্যান্ড থেকে।

বিদেশি খেলোয়াড়দের ভাগ করা হয়েছে ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ গ্রেডে। সবচেয়ে বেশি ‘ডি’ গ্রেডে রাখা হয়েছে ২৭২ জনকে। এ ছাড়া ‘এ+’ গ্রেডে ১১, ‘এ’ গ্রেডে ১৫, ‘বি’ গ্রেডে ৬৬ ও ‘সি’ গ্রেডে ৭৫ জন খেলোয়াড় রাখা হয়েছে।

Shamol Bangla Ads

‘এ+’ গ্রেডে থাকা ১১ জন বিদেশি হলেন ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলংকা), ড্যারেন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ) ও মুজিব উর রহমান (আফগানিস্তান), ড্যান ভিয়াস (দক্ষিণ আফ্রিকা), রিলে রুশো (দক্ষিণ আফ্রিকা), মোহাম্মদ নবী (আফগানিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে রয়েছেন দেশের ১৮১ জন ক্রিকেটার। দেশি খেলোয়াড়দের এবার ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তাদের ক্যাটাগরি অনুসারে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে।
‘এ+’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন- মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে নিষেধাজ্ঞার কারণে বিপিএল নিলামে নেই দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ‘এ+’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা।

‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন -মোসাদ্দেক হোসেন সৈকত, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক এবং মোহাম্মদ মিঠুন। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন- শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, আল আমিন, আবু হায়দার রনিসহ ২৪জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন-মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালি, আরাফাত সানি, নাইম শেখ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সাদমান ইসলামসহ ৪১ জন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ১২ লাখ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএলের নিলামে জার্মানির ক্রিকেটার! পরবর্তী সংবাদ ইউরো চ্যাম্পিয়নশিপের ১৬ দল চূড়ান্ত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads