ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মায়াঙ্ক-রাহানেতে লিড নিয়েছে ভারত

খবর টি পড়েছেন : ২০০
মায়াঙ্ক-রাহানেতে লিড নিয়েছে ভারত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ফিরে যান ৬ রান করে। পরে মায়াঙ্ক আগাওয়াল এবং চেতেশ্বর পূজারা মিলে ৯১ রানের জুটি গড়েন। তবে দ্বিতীয় দিনের শুরুতে ফিফটি করে আউট হন চেতেশ্বর পূজারা। এরপর শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। সেই ধাক্কা সামলে মায়াঙ্ক আগারওয়াল ও অজিঙ্কা রাহানে দলের লিড বাড়িয়ে নিচ্ছেন।
ভারত ৫৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে ব্যাট করছে। তারা লিড নিয়েছে ৩৮ রানের। মায়াঙ্ক আগারওয়াল ৯১ করে ক্রিজে আছেন। তার সঙ্গী আজিঙ্কা রাহানে খেলছেন ৩৫ রান করে। চেতেশ্বর পূজারা করেন ৫৪ রান। আবু জায়েদের বলে ক্যাচ দেন তিনি।
এর আগে প্রথম দিনের সকালের পেস সহায়ক উইকেটে ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের নতুন বলের ছোবলে ৩১ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। পরে মুমিনুল ও মুশফিক ৬৮ রানের জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন। কিন্তু মুমিনুল ৩৭ এবং মুশফিক ৪৩ রানে বিদায় নিলে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ।
ভারতের তিন পেসার মিলে প্রথম ইনিংসে নেন সাত উইকেট। মোহাম্মদ শামি দখল করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। এছাড়া অশ্বিন নেন দুই উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট বাংলাদেশ পরবর্তী সংবাদ ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন মায়াঙ্ক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads