ads

শুক্রবার , ১৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন মায়াঙ্ক

খবর টি পড়েছেন : ১৯৫
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন মায়াঙ্ক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি উদযাপন করলেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ভারতের ড্রেসিংরুম থেকে শুভেচ্ছা জানালেন সতীর্থরা। কোহলিও দাঁড়িয়ে হাসি মুখে অভিনন্দন জানালেন ওপেনারকে। সঙ্গে কোহলি দিলেন নির্দেশনা। ড্রেসিংরুম থেকে তিন আঙ্গুল দেখিয়ে ইঙ্গিত দিলেন, ধৈর্য হারিও না। ট্রিপল সেঞ্চুরির জন্য খেলো। কিন্তু আগারওয়াল পারলেন না। ফিরে গেলেন ২৪৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে।
ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৫০ রানের জবাবে মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪৩৪ রান তুলে ব্যাট করছে ভারত। বাংলাদেশের সামনে দাঁড় করিয়েছে ২৮২ রানের বড় লিড। রবিন্দ্র জাদেজা ও ঋদ্ধিমান সাহা ক্রিজে আছেন।
এর আগে ভারতের ইনিংসের শুরুতে ওপেনার রোহিত শর্মা ৬ রান করে ফিরে যান। অন্য ওপেনার মায়াঙ্ক আগাওয়াল এবং তিনে নামা চেতেশ্বর পূজারা মিলে ৯১ রানের জুটি গড়েন। দ্বিতীয় দিনের শুরুতে ফিফটি করে ফিরে যান চেতেশ্বর পূজারা। ক্রিজে এসে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দুই বল খেলে শূন্য রানে আউট হন।
এরপর ক্রিজে থাকা মায়াঙ্ক আগারওয়াল এবং আজিঙ্কা রাহানে আবার জমাট জুটি গড়েন। তারা দু’জন ১৯০ রান যোগ করেন। সেঞ্চুরির পথে থাকা রাহানে ৮৬ রানে সাজঘরে ফেরেন। তবে মায়াঙ্গ আগারওয়ালকে কোণঠাসা করতে পারেনি বাংলাদেশ।তিনি দুর্দান্ত ওই ইসিংস খেলার পথে ২৮টি চার ও আটটি ছক্কা মারেন।
মায়াঙ্ক তার অষ্টম টেস্টে এসে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে খেলছেন। এই তিন সেঞ্চুরির মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরির দেখা যান তিনি। তিনে নামা চেতেশ্বর পূজারা ৫৪ রানে আউট হন। আবু জায়েদ তুলে নেন ভারতের চার উইকেট।
এর আগে প্রথম দিনের সকালের পেস সহায়ক উইকেটে ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের নতুন বলের ছোবলে ৩১ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। পরে মুমিনুল ও মুশফিক ৬৮ রানের জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন। কিন্তু মুমিনুল ৩৭ এবং মুশফিক ৪৩ রানে বিদায় নিলে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ।
ভারতের তিন পেসার মিলে প্রথম ইনিংসে নেন সাত উইকেট। মোহাম্মদ শামি দখল করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। এছাড়া অশ্বিন নেন দুই উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মায়াঙ্ক-রাহানেতে লিড নিয়েছে ভারত পরবর্তী সংবাদ রোনালদোর হ্যাটট্রিকে বিস্মিত হন না কোচ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads