স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের উদ্যোগে সাংগঠনিক পর্যালোচনা ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার দুপুরে শহরের গৃর্দানারায়নপুরে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মোঃ মাজহারুল আলম।
সংগঠনের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুল হক লাভলু, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, মৎস্যজীবী দলের মানিক মিয়া, জমশেদ আলী, সুলতান মিয়া, নজরুল ইসলাম, আজাদ আলী, মিল্টন প্রমুখ। ওই সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রূপন, দপ্তর সম্পাদক সেলিম শাহী, শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়নাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব কামরুল হাসান।
সম্মেলনে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, আমরা এখন সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছি। এ অবস্থায় তৃণমূল পর্যায় থেকে আমাদের সকল সংগঠনের শক্তি বৃদ্ধির বিকল্প নেই। তাই তৃণমূল থেকে যোগ্য নেতৃত্ব তৈরি ও সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনকে বেগবান করতে সবাইকে প্রস্তুত হতে হবে।
























