ads

শনিবার , ১৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসির মাইলফলকের দিনে শীর্ষে বার্সেলোনা

খবর টি পড়েছেন : ১৮৭
মেসির মাইলফলকের দিনে শীর্ষে বার্সেলোনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ন্যু ক্যাম্পে মেসি সুয়ারেজ তারকা যুগলের দুরন্ত পারফরম্যান্সে ভর করে এইবারকে ৩-০ গোলরে বিশাল ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ২ গোল করেন লুইস সুয়ারেজ। মেসি পেলেন লা লিগায় তার ৪০০তম গোল। ওই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এসেছে বার্সা। বার্সেলোনার এখন ১৯ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি দল রিয়াল মাদ্রিদ।

Shamol Bangla Ads

ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। কৌতিনহোর পাস থেকে বল পায়ে নিয়ে চোখের পলকে এইবার গোলরক্ষক আসিয়ার রিসগোকে পরাস্ত করেন লুইস সুয়ারেজ। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিও মেসি। এই গোলেও অবদান ছিল সুয়ারেজের। উরুগুইয়ান স্ট্রাইকারের কাছ থেকে বল পেয়ে নিজের স্বভাবসুলভ কৌশলে কিছুটা জায়গা করে নেন মেসি, তারপর বলটা পোস্টের কোণাকুনি দিয়ে জালে ঢুকিয়ে দেন। ওই গোলের মাধ্যমে লা লিগায় নতুন এক মাইলফলকে পা রাখেন মেসি। পূরণ করেন স্পানিস লিগে নিজের ৪০০তম গোল।
এর ৬ মিনিট পর আবারও সুয়ারেজের ঝলক। এবার সার্জি রবার্তোর পাস থেকে কঠিন অ্যাঙ্গেলে দারুণ এক গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে চমক! পরবর্তী সংবাদ ১১ দফা দাবীতে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads