ads

সোমবার , ২১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১১ দফা দাবীতে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা

খবর টি পড়েছেন : ১৬৬
১১ দফা দাবীতে ধর্মঘটে বাংলাদেশের ক্রিকেটাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গুঞ্জনটাই সত্যি হলো। ২১ অক্টোবর সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের অবকাঠামোগত উন্নয়ন, ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট বাড়ানো, কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়সংখ্যা বাড়ানো, পাতানো ম্যাচ বন্ধে পরিকল্পনা প্রণয়নসহ মোট ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা।

Shamol Bangla Ads

দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না তারা। সামনে বিশ্বকাপ থাকায় অনূর্ধ্ব-১৯ দল অনির্দিষ্টকালের এই ধর্মঘটের আওতায় থাকবে না। ক্রিকেটারদের এই ধর্মঘটে ২৪ অক্টোবর শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড ও বাংলাদেশ দলের ভারত সফর অনিশ্চতায় পড়ে গেল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ আরও অনেক ক্রিকেটার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাকিব বলেন, ‘জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভূক্ত এবং সেটা আজ থেকে। জাতীয় লিগ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভূক্ত।’

Shamol Bangla Ads

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা ক্রিকেটারদের দাবিগুলো গণমাধ্যমে জেনেছি। আনুষ্ঠানিকভাবে এখনো আমাদেরকে জানানো হয়নি। ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অংশ। আমরা কখনোই তাদেরকে আলাদা করে দেখিনি। তাদের কোনো সমস্যা মানেই বিসিবির সমস্যা। আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসলে অবশ্যই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ হাইকোর্টের নতুন ৯ অতিরিক্ত বিচারপতির শপথ পরবর্তী সংবাদ হত্যা মামলায় একই পরিবারের ৮ জনসহ ১২ জনের…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads