স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে আন্তর্জাতিক শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে কন্যা শিশুদের নিয়ে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, শিশু একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য নাসরিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পৃথক দু’টি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়। পরে শিশু একাডেমির শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন।
























