ads

শুক্রবার , ১১ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন রাখায় দোকানীকে ৩ দিনের জেল

খবর টি পড়েছেন : ১৩৬
নালিতাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন রাখায় দোকানীকে ৩ দিনের জেল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধঘোষিত পলিব্যাগ রাখার অপরাধে কৃষ্ণ চন্দ্র দাশ (২৬) নামের এক মনোহারী দোকানীকে ৩ দিনের জেল দেয়া হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার বালুঘাটা বাজারে অভিযান চালিয়ে ওই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগকে নিষিদ্ধঘোষিত পলিথিনমুক্ত বিভাগ গড়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনারের নির্দেশে উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমিন শুক্রবার বালুঘাটা বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা শারমিন বলেন, পলিথিনমুক্ত নালিতাবাড়ী উপজেলা গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কন্যা শিশুদের নিয়ে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ সন্ত্রাস-দুর্নীতি বন্ধের দাবিতে শেরপুরে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads