ads

শুক্রবার , ৪ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ৩০৪
শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সকালে প্রতিটি মণ্ডপে ঘট স্থাপনের মাধ্যমে ষষ্ঠী পূজার কল্পারম্ভাদি করা হয়। পরে দেবীর বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হয়। এ সময় প্রতিটি ম-পে বিপুলসংখ্যক হিন্দু ভক্ত বিশেষ প্রার্থনায় অংশ নেন।
এদিকে শুক্রবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবীর বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক। শোভাযাত্রাটি শহরের গোপালবাড়ী মন্দির থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, বিশিষ্ট ব্যবসায়ী সাদুজ্জামান সাদীসহ বিপুলসংখ্যক হিন্দু নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
পরে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ বছর জেলায় ১৪৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শেরপুর সদর উপজেলায় ৬৪টি, নালিতাবাড়ীতে ৩৬, নকলায় ২০, ঝিনাইগাতীতে ১৬ ও শ্রীবরদী উপজেলায় ৯টি পূজামণ্ডপ করা হয়েছে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা পরবর্তী সংবাদ শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads