ads

শুক্রবার , ৪ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২২১
শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে শেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণ পর্যন্ত ওই অভিযান অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে থানার সামনে থেকে নকলা সিএনজি স্টেশনের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
বিডিক্লিন শেরপুরের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীমের নেতৃত্বে ওইসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন ইউনিটের প্রধানগণসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীম বলেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারন করে বিডি ক্লিন বাংলাদেশ এগিয়ে চলছে। সামনের দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যহেত থাকবে। ব্যাক্তির স্বদিচ্ছা ও সামাজিক সহযোগতিাই পারে বাংলাদেশকে পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে।
উল্লেখ্য, প্রশিক্ষণ গ্রহণে ঢাকাতে অবস্থান করায় বিডি ক্লিনের শেরপুরের সমন্বয়ক আলামিন রাজু অনুপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা পরবর্তী সংবাদ শেরপুরে ‘দেশরত্ন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads